আলিপুরদুয়ার পূর্ব কাঠালবাড়ির গ্রামবাসীরা প্রতিবারের ন্যায় এবারও বর্ষা আসতেই নদী ভাঙ্গনের ফলে সমস্যায় জর্জরিত ডেপুটেশন বিডিও কে।

বর্ষার শুরুতেই ক্রমাগত নদীর ভাঙনে ফলে সমস্যায় গ্ৰামবাসিরা, বর্ষাকাল আসলেই  নদীর জল ভরাট হয়ে  অনেক কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে,  বাড়িঘর ভেঙে যাচ্ছে মারাত্মক সমস্যায় পড়ছেন এলাকায় লোকজন, এর আগে আলিপুরদুয়ার এক নং ব্লকের বিডিও কাছে স্বারকলিপি প্রদান করেছেন তবু্ও কোনো সুরাহা হয়নি, সোমবার আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের বিডিও দর্শনা শুব্বার কাছে  নদীর বাঁধের দাবিতে ডেপুটেশন প্রদান করলেন পুর্ব কাঁঠালবাড়ি গ্ৰামপঞ্চায়েত এলাকার বাসিন্দারা, এবং বিডিওর সাথে তাঁরা আলোচনা করেন সেই সমস্যা নিয়ে।

এবিষয়ে অভিযোগ কারিদের মধ্যে  দিপঙ্কর বর্মন বলেন-” কয়েকবছর যাবৎ  এই সমস্যা রয়েছে তবে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি,পুর্ব কাঁঠালবাড়ি গ্ৰামপঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি,প্রধান কোনো কাজ করেছে না ,নদীর জল বৃষ্টি হলে বাড়ছে তবে ভয়ে বসবাস করছি আমরা কখন বসত বাড়ি আমাদের ভেঙে নিয়ে যায় ,আমরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।”
আলিপুরদুয়ার এক নং ব্লকের বিডিও দর্শনা শুব্বা জানান-“বিষয়টা আমরা দেখবো যদি ইমারজেন্সি কাজের জন্য করতে হয় করবো, আমাদের ব্লক থেকে লোক গিয়ে খতিয়ে দেখবে গোটা বিষয়টি এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে”

Leave a Comment