কোচবিহারে ক্রমেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের অন্দরের ক্ষোভ য়েনো ফুটে বেরোচ্ছে, একদিকে ইদানিংকালের তৃণমূল কংগ্রেসে যেমন দেখা যাচ্ছে দলের অন্দরে ক্রমেই গ্রহণযোগ্যতা বাড়ছে যুব সমাজের তথা অপেক্ষাকৃত কম বয়সী নেতৃত্তের,যারা দলকে সাংগঠনিকভাবে আগামী দিনেও মজবুত রাখবে, এবং আগামী সংগ্রাম গুলোতে নবীন উদ্যমে দলকে শক্তি যোগাবে। অন্য দিক থেকে যারা অভিজ্ঞতায় বেশি যারা জন্মলগ্ন থেকেই নানা সংগ্রামের মধ্যে দিয়ে এই দলটি করে এসেছেন, তাদেরও নিজের রক্ত ও ঘাম দিয়ে লালন করা এই দলের প্রতি অনেক আকাঙ্ক্ষা, সব মিলিয়ে এ যেন দিলীপ কুমারের পঞ্চাশের দশকের সেই বিখ্যাত সিনেমা ” নয়া দৌড়ের” চিত্রনাট্যের পুনরাবৃত্তি।
“ দলের সর্বচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমাকে চেয়ারম্যান এবং পার্থ প্রতিম রায়কে জেলা সভাপতি ঘোষণা করেছিলেন, সেদিন সকলকে নিয়ে দল পরিচালনা করার কথা নেত্রী বলে দিয়েছিলেন। কিন্তু পার্থ সেটা করছেন না। জেলায় একাই প্রোগাম করে বেড়াচ্ছেন। কিনবা প্রোগ্রাম ঠিক করার পর কাউকে না কাউকে দিয়ে খবর পাঠাচ্ছেন। কোন প্রোগ্রাম ঠিক করার আগে আলোচনা পর্যন্ত করছেন না। এই স্বৈরাচারী মনোভাবের জন্য আমি মর্মাহত, তাই আমি মনে করছি যদি জেলা সভাপতি পার্থ প্রতিম রায় আমাকে যোগ্য সম্মান না দেন, তাহলে আর তাঁর কোন প্রোগ্রামে যাবো না।”
দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের এমন বক্তব্য নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে রীতিমতো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যদিও এখনো পর্যন্ত তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের কোনো বক্তব্য এই বিষয়ে পাওয়া যায়নি।
প্রসঙ্গত,সম্প্রতি রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্বাক্ষরিত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর পর দুটি কোর কমিটির তালিকা প্রকাশ হয় সামাজিক মাধ্যমে। প্রথম তালিকা ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত। ওই সময় দলের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন গিরীন্দ্রনাথ বর্মণ। কিন্তু তাঁকে বাদ দিয়েই প্রথম কোর কমিটির কনভেনার করা হয় পার্থ প্রতিম রায়কে। ওই কোর কমিটির তালিকা নিয়ে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে তৃণমূল সাধারণ কর্মী সমর্থকদের একটা বড় অংশ প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন। এরপর তড়িঘড়ি আরও একটি কোর কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকায় কোন নামের পরিবর্তন না হলেও তারিখের জায়গায় ২৮ মার্চ লিখে সংশোধন করা হয়। কিন্তু তারপরেও তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যেই অব্যাহত রয়েছে। ওই তারিখের আগেই জেলা সভাপতি বদল করে পার্থ প্রতিম রায়কে করা হয়েছিল। তাই এই সংশোধনে বিতর্ক নিয়ন্ত্রণে আসবে বলে দলীয় নেতৃত্ব মনে করেছিলেন।কিন্তু বিতর্ক নিয়ন্ত্রণে আসা তো দুরের কথা উল্টে কোচবিহারে তৃণমূল কার্যত আড়াআড়ি ভাবে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে।পাশাপাশি কোচবিহারে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষকে এবার দলের জেলা কোর কমিটির ১১ জন সদস্যের মধ্যে রাখা হয় নি। এই নিয়েও জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ রীতিমত ক্ষুব্ধ। ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঘোষ এবং গিরীন বাবুর মধ্যে একটি বৈঠকও হয়। ওই বৈঠকে রবি অনুগামী হিসেবে পরিচিত আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মণ, জেলা কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি খোকন মিয়াঁ সহ বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেদিনও বৈঠক শেষে কোর কমিটি নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় গিরিন বাবুকে।
মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের চৈতন্যহাট এলাকায় আজ সকাল থেকেই দাপিয়ে বেড়ালো একটি বাই সন, আজ সকাল আনুমানিক ৯ টা নাগাদ স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখেন একটি বাইসন দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে ওই এলাকায় বাইসন দেখতে ক্রমেই ভীড় জমতে থাকে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘোকসাডাঙ্গা থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ বাহিনী এবং মাথাভাঙ্গা বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তার পরে পুলিশ ও বনদপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই বাইসন টিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়।
চৌধুরীহাটে লটারী টিকিটে কোটিপতি এক ব্যাক্তি, দাবিদার মোট ৩ জন, অবশেষে সকলেরই ঠাই শ্রীঘরে জানা গেছে শনিবার চৌধুরীহাট বাজার থেকে সন্ধ্যা ৫টা নাগাদ টিকিট নেয় সিরাজুল হক নামের এক ব্যাক্তি। এরপর লটারীর ফলাফল আসার পর যখন তিনি দেখতে পান তার টিকিট থেকে এক কোটি টাকার প্রথম পুরস্কার উঠেছে। ঠিক তখন তিনি তার বিশ্বস্ত বন্ধু আশরাফুল আলমের বাড়িতে ওই টিকিট রাখতে দেন। কিছুক্ষণ পর সুযোগ বুঝে আশরাফুল নামের ওই ব্যক্তি তার বাড়ি থেকে টিকিট নিয়ে সাহেবগঞ্জ থানায় এসে দাবি করে আমার টিকিটে প্রথম পুরস্কার উঠেছে। অপরদিকে প্রথম ব্যক্তি সিরাজুল শেখ তিনি সেই খবর শুনে নয়ারহাট পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানায় আমার টিকিটে প্রথম পুরস্কার উঠেছে কিন্তু টিকিট নিয়ে চম্পট দেয় আমারই বন্ধু আশরাফুল আলম। পরে সাহেবগঞ্জ থানা পুলিশের তৎপরতায় তৎক্ষণাৎ ওই দুই ব্যক্তি সহ আরও একজন লটারিতে প্রথম পুরস্কার পেয়েছে দাবিদার তৃতীয় ব্যক্তি রুবেল হককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তারপর জিজ্ঞাসাবাদ করা হয় তিনজনকেই। তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যায়নি যে লটারী টিকিট টির আসল মালিক কে। সেই কারণে তিনজনকেই বর্তমানে থানায় আটকে রাখা হয়েছে।তিনজনকেই রাতভর জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে টিকিট টির আসল মালিক অর্থাৎ লটারী টিকিটে কোটিপতি ব্যাক্তির নাম।
কোচবিহার: এক যুবককে তীর মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়ে আসা হলেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই যুবক কোচবিহার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে আহত যুবকের নাম মোরশেদুল হোসেন। তার বাড়ি কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইদাঙা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বাড়ি ফেরার পথে বাইকে করে দুজনে সে ওই যুবককে তীর মেরে পালিয়ে যায়। সেখানেই তীরের আঘাতে লুটিয়ে পড়ে যুবক। পরে স্থানীয়রা বাড়িতে খবর দিলে বাড়ির লোকও স্থানীয় বাসিন্দারা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে ওই যুবককে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। আপনাদের জীবনের যে কোনো সমস্যার থেকে বের হবার জন্য আমি যেই পথ দেখাবো সেটা যদি আপনি ১০০% ভাবে মানতে পারেন তবে আপনার সমস্যার সমাধান হবেই হবে। পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এখানে এই পেজ টিতে আমরা দিয়েছি আজকের সমস্ত জাতক জাতিকাদের রাশিফল – 21 April 2022.
কর্কট : মন স্থির রাখতে হবে , বুঝে সম্পর্ক করুন অন্যথায় মিথ্যা অপবাদ।
সিংহ : পুরানো গাড়ি কেনা বেচা করতে পারেন , নতুন প্রেম জীবনে আসতে পারে , বিবাহিত জীবনে সমস্যার সমাধান।
কন্যা : কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব , ব্যবসায় পুরানো সমস্যার অবসান হবে। বিবাহিত জীবনে সমস্যার সমাধান।
তুলা : বেশি চিন্তা করবেন না সফল হবেন তবে বুঝে কাজ করুন। প্রেম থেকে বিরত থাকুন। মদ্যপান করবেন না কারণ গুরু আপনার ঘরে এবং শনি আপনার দ্বিতীয় ঘরে বসে আছে। পুজোপার্বন করুন ভালো আছে।
বৃশ্চিক : একাধিক ভুল সম্পর্ক তার জন্য ক্ষতির সম্ভাবনা। দূরে ভ্রমণ করবেন না সতর্ক থাকুন।
ধনু : আর্থিক সমস্যার অবসান তবে বাড়িতে অশান্তি। সন্তানকে নিয়ে সমস্যা আসতে পারে , জমি নিয়ে ঠকতে পারে।
মকর : কেতু থাকার দরুন বাস্তুতে সমস্যার আগমন। রোগের প্রবণতা , টাকা ধারের প্রবণতা বাড়তে পারে , মেরুদণ্ডের সমস্যা য় ভুগতে পারেন। সতর্ক থাকুন। আধ্যাতিক পথ অবস্থান করুন কারণ কেতু আধ্যাতিকতার কারক গ্রহ।
কুম্ভ : সম্পর্ক নিয়ে টানাপোড়ান চলতে পারে , আর্থিক অবস্থা মধ্যম , বাড়ির সমস্যার সমাধান হবে।
মীন : লটারিতে প্রাপ্তিযোগ তবে খরচের বিষয়ে সতর্ক থাকুন। বাড়িতে সময় দিন। বাবাকে নিয়ে সমস্যা বৃদ্ধি। আগুন থেকে সতর্ক ও থাকুন।