সাফল্যের সাথে দশম বর্ষে পদার্পণ করল কোচবিহার মিশন হসপিটাল । গত ৯ বৎসর থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা পরিষেবার মাধ্যমে এবং সেবা ভাবনাকে পাথেয় করে চিকিৎসা জগতে উত্তরবঙ্গ তথা নিম্ন অসম জুড়ে অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে এই হাসপাতাল।। দূর দূরান্ত থেকে সঠিক চিকিৎসা পরিষেবার জন্য এই হাসপাতালে ছুটে আসে বিভিন্ন স্তরের মানুষ, কারণ যেখানে সেবাই পরম ধর্ম, সেখানে সমস্ত স্তরের মানুষের জন্য রয়েছে অভিজ্ঞ ডাক্তারবাবুদের পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা তাই ক্রমশ চিকিৎসা ক্ষেত্রে মানুষের অন্যতম ভরসা হয়ে উঠছে মিশন হাসপাতাল কোচবিহার।। কঠোর পরিশ্রম তথা সেবা ভাবনার মধ্য দিয়ে মিশন হাসপাতালের সমস্ত কর্মচারীরা এবং ডাক্তার বাবুরা প্রতিনিয়ত দিয়ে চলেছেন এই পরিষেবা তাদের সবাইকে নিয়ে মিশন হাসপাতালের কর্তৃপক্ষ উদযাপন করলেন নবম প্রতিষ্ঠা দিবস।। তাদের ক্রমবৃদ্ধিমান এই উন্নতি ও উত্তরণে সাধুবাদ জানাচ্ছে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত বহু মানুষ তথা কোচবিহারবাসি।
