প্রসঙ্গত, নির্বাচন শুরু হওয়ার পরে থেকেই লাগাতার উত্তপ্ত রয়েছে দিনহাটা মহকুমা সংলগ্ন এলাকা গুলো, কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর খাস তালুক দিনহাটায় নিজস্ব প্রভাব বিস্তারের লড়াই বলেই দিনহাটার এই উত্তপ্ত রাজনীতির ব্যাপারে বিশ্লেষণ করছেন ওয়াকিবহুল মহল কিন্তু দুই রাজার লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনজীবন।।
গতকাল রাতে দিনহাটা ১ ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের আটিবাড়ি বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা বর্মন সরকারের সমর্থনে প্রার্থীর স্বামী তথা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাশীষ বর্মন ও আরও কয়েজন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় পিছন থেকে দুস্কৃতিরা দেবাশীষ বর্মন ভেবে তার সঙ্গে থাকা বিনয় বর্মনকে কুড়োল দিয়ে গলায় কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে তৃণমূলকর্মী বিনয় বর্মন। এরপর,প্রথমে তাকে দিনহাটা হাদপাতাল, পরে কোচবিহার এম. জে. এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যে তার অবস্থা প্রচন্ড আশঙ্কা জনক রয়েছে বলে জানা গেছে এবং ভোরবেলা থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের যথাসম্ভব সাহায্যের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন ইতিমধ্যে nbstc চেয়ারম্যান পার্থ প্রতিম রায় অভিযোগ করে জানিয়েছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার দিন থেকে উত্তপ্ত রয়েছে দিনহাটা মহকুমা সংলগ্ন এলাকাগুলো, কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর খাস তালুক দিনহাটায় প্রভাব বিস্তারের এই লড়াইয়ে এই ধরনের ঘটনা লাগাতার হয়েই চলেছে।। এবং নাম প্রকাশে অনিচ্ছুক বহু মানুষ বিভিন্ন আড্ডায় রাজায় রাজায় লড়াইয়ে মরছে চাষা এই উক্তি জাহির করছেন।