ফিল্মি কায়দায় কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকা থেকে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কিডন্যাপ করার চেষ্টার অভিযোগ উঠলো।। অভিযোগ একটি গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিলো এক তৃণমূল কর্মীকে কিডন্যাপ করতে। পরবর্তীতে লোকজনের উপস্থিতি এবং তৎপরতায় কিডন্যাপ করতে সমর্থ হয়নি দুষ্কৃতীদের দল। ঘটনায় গাড়িটিসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
কোচবিহার অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, গুঞ্জোবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা রাহুল সেনের লিখিত অভিযোগ অনুযায়ী চলতি মাসের ৬ তারিখ রাতে কিছু অপরিচিত ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীদের তৎপরতায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়ে যান। ঘটনায় মানিক সরকার, বাপন সাঁতরা এবং কুলদীপ জাহাঙ্গীর নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত কোনো দলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলো অনুযায়ী এবং রাজনৈতিক মহলের গুঞ্জন অনুসারে ,, এই ঘটনা কোচবিহারের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা।।
