শীতলকুচির খলিশামারিতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক যুবকের পরিবারের হাতে ১২ লক্ষ টাকার সাহায্যের তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

শীতলকুচির খলিশামারিতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক যুবকের পরিবারের হাতে ১২ লক্ষ টাকার সাহায্যের তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। প্রসঙ্গত, কোচবিহারের শীতলকুচির খলিসামারীর বাসিন্দা বয়স ২৩ এর রামু বর্মন নামে এক যুবক বহুদিন থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।। সামান্য কৃষক পরিবারের ছেলে রামু বর্মনের পরিবারের পক্ষে এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছিলো না বলে তারা যোগাযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সঙ্গে তারপরেই পাশে থাকার বার্তা দেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য আজ সেই রামু বর্মনের বাড়িতে পৌঁছে গিয়ে তার পরিবারের হাতে ১২ লক্ষ টাকার চেক তুলে দেন স্বয়ং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ।। এই সময় ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় ও শীতলকুচির বিধায়ক বরেন বর্মন।

Leave a Comment