২১ শে জুলাইয়ের সমাবেশের প্রাক্কালে ফের KLO প্রধান জীবন সিংহের হুমকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়েছে KLO প্রধান জীবন সিংহের হুমকি । এই ভিডিও বার্তা তে কে এল ও প্রধান জীবন সিংহ কোচ কামতাপুর ( উত্তরবঙ্গ) থেকে পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করার বার্তা দিচ্ছেন। প্রসঙ্গত ২১শে জুলাই সমাবেশ কি ঘিরে ইতিমধ্যে এক মহা আয়োজনের প্রকরণ শুরু হয়েছে কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করতে শুরু করেছেন এই সমাবেশ কে সফল করার জন্য কিন্তু তারি মাঝে কে এল প্রধান জীবন সিংহের গোপন ডেরা থেকে ভাইরাল হওয়া এই ভিডিও বার্তা যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে রাজ্য প্রশাসন তথা শাসকদল কে। বিগত দিনে দেখা গেছে যে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে উত্তরবঙ্গে আলাদা রাজ্য গঠনের বিষয়ে বিভিন্ন ধরনের চর্চা, সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা থেকে শুরু করে বিধায়ক তথা সংসদ রা কখনো প্রকাশ্যে কখনো আড়ালে উত্তরবঙ্গে আলাদা রাজ্য অথবা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘটনার বিষযে সরব হয়েছেন, এবং গত বিধানসভা নির্বাচনে দেখা গেছে উত্তরবঙ্গ জুড়ে তৃণমূলের বিরুদ্ধে এক বিশেষ ধরনের হাওয়া, যার জেরে বিজেপির উত্তরবঙ্গের বেশিরভাগ বিধানসভা আসন দখল করতে সক্ষম হয়েছে।। এই ধরনের পরিস্থিতি তে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কে এল ওর ভিডিও বারবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াতে যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে।। এখন এটাই দেখার যে একুশে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো উত্তরবঙ্গের জন্য কি বার্তা দেন।। কারণ বর্তমানে যেমন উত্তরবঙ্গের আবহাওয়ার মধ্যে উত্তাপ বেড়েছে, সঙ্গে সঙ্গে রাজনীতির প্রেক্ষাপটেও বেড়েছে উত্তাপ কারণ যে কোন বিষয় নিয়ে উত্তরবঙ্গে আলাদা রাজ্যে গঠনের দাবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে বারংবার।।

