পাপ বাপকেও ছাড়ে না এই উক্তি সত্যি হয়ে দাঁড়ালো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার নতুন মোড়। চাকরি গেল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। দুই কিস্তিতে এই টাকা ফেরাতে হবে অঙ্কিতা অধিকারীকে, এমনটাই নির্দেশ দিল আদালত।
প্রসঙ্গত, কোচবিহার জেলার মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। জানা গেছে যে তিনি ৪৩ মাস চাকরি করছেন। তবে সম্প্রতি এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। বাবার সুপারিশেই অঙ্কিতা যোগ্য নম্বর না পেলেও চাকরিতে যোগ দেন বলে অভিযোগ। মন্ত্রী পরেশ অধিকারীর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে পালিয়ে যান।
উল্লেখ্য এই দিন , এই সংক্রান্ত শুনানিতে আদালতের নির্দেশের পরেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন, সেই প্রশ্ন তুলেছে হাই কোর্ট। আদালত জানতে চায় অঙ্কিতা অধিকারীর কে নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ? সে কি এখনও চাকরিতে আছে ? স্কুলে কাজ করছে ? এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি – এসএসসির তরফ থেকে জানানো হয়।
আদালতের আরো প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা কোথায়, তা এদিন জানতে চায় আদালত। তাঁকে আদালতে হাজির হতে বললে আসতে পারবে কিনা, তাও জানতে চায় হাই কোর্ট। আইনজীবী জানান, অঙ্কিতা কোচবিহারে আছে, এবং দূরত্বের কারণে ডাকা মাত্রই উপস্থিত হওয়া সম্ভব নয়।
