রাহুল দেব বর্মন,দিনহাটা: দিনহাটা মহকুমার সাবরী সীমান্তে বিপুল পরিমান বেআইনী ইয়াবা ট্যাবলেট ও ৭ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা। ঘটনার বিবরণে বিএসএফ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাতে চৌধুরীহাট ভারত-বাংলাদেশ সীমান্তের সাবরী সীমান্তে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিএসএফ বিপুল পরিমাণ বেআইনী ইয়াবা ট্যাবলেট ও ৭(7)কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। জানা যায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম ইদ্রিস আলী এবং জহুরুল হক, দুজনেই ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেআইনী ২৫ হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট/ যার বাজার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা এবং
৭ কেজি গাঁজা।
প্রসঙ্গত সীমান্তে চোরাচালান রুখতে সর্বদা বিএসএফ তৎপর থাকে তারই ফলস্বরূপ গতকাল এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বেআইনী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয় বিএসএফ।


