ঘোকসাডাঙ্গা চৈতন্য হাট এলাকায় দাপিয়ে বেড়ালো একটি বাইসন, আতঙ্কিত গ্রামবাসীরা।

মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের চৈতন্যহাট এলাকায় আজ সকাল থেকেই দাপিয়ে বেড়ালো একটি বাই সন, আজ সকাল আনুমানিক ৯ টা নাগাদ স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখেন একটি বাইসন দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে ওই এলাকায় বাইসন দেখতে ক্রমেই ভীড় জমতে থাকে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘোকসাডাঙ্গা থানায় খবর দিলে সেখান থেকে পুলিশ বাহিনী এবং মাথাভাঙ্গা বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তার পরে পুলিশ ও বনদপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই বাইসন টিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়।

Leave a Comment