বাড়ি ফেরার পথে এক যুবককে তীর মেরে পালালো দুষ্কৃতীরা চাঞ্চল্য কোচবিহারে

কোচবিহার: এক যুবককে তীর মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহরের। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়ে আসা হলেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই যুবক কোচবিহার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে আহত যুবকের নাম মোরশেদুল হোসেন। তার বাড়ি কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইদাঙা এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে বাড়ি ফেরার পথে বাইকে করে দুজনে সে ওই যুবককে তীর মেরে পালিয়ে যায়। সেখানেই তীরের আঘাতে লুটিয়ে পড়ে যুবক। পরে স্থানীয়রা বাড়িতে খবর দিলে বাড়ির লোকও স্থানীয় বাসিন্দারা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে ওই যুবককে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment