কোচবিহার: দীর্ঘদিনের বাম দুর্গ ধুয়ে যেতে পারে হেরিটেজ ও উন্নয়নের সুপ্ত প্রবাহে।

কোচবিহার ১৯ নম্বর ওয়ার্ডে জমে উঠেছে লড়াই , দীর্ঘ দুই দশকের বাম দুর্গে ফাটল ধরানোর জন্য এবার তৃণমূলের তুরুপের তাস অভিজিৎ মজুমদার মহাশয়।
বলাই বাহুল্য ১৯৯৫ সাল থেকে রাজ্যের যে দলই ক্ষমতায় থাকুক না কেনো এই ওয়ার্ড সর্বদাই বামেদের তথা বিরোধীদের দখলে ছিলো ও বর্তমানেও রয়েছে। যদিও কোচবিহারের অন্যান্য ওয়ার্ড গুলোর থেকে অপেক্ষা কৃত এই ওয়ার্ডে শিক্ষিত মানুষের হাড় অনেকটাই বেশি এবং গত কয়েক দশকের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই ওয়ার্ডে সর্বদাই প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজ করে। এই ওয়ার্ডের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ওয়ার্ডে রয়েছে 500 বছরের ঐতিহ্যবাহী কোচবিহার বড়দেবী বাড়ি ‌ ও নানান রাজ আমলের স্থাপত্য । বিগত দিনে কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করার পরে এই এলাকাতেই সবথেকে বেশি হেরিটেজ সম্পর্কিত কাজ করার জায়গা রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠানবিরোধী নির্বাচনী ধর্ম অবলম্বন করার জন্য এই ওয়ার্ড কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে হওয়া সত্বেও এই এলাকার মানুষজন দৈনন্দিন পরিষেবা তথা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যথাযোগ্য ভাবে পাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। স্বাভাবিক কারণে এই সবকিছু পর্যালোচনা করে রাজনৈতিক মহলের ধারণা 2021 এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশেষ কোনো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রাজ্যজুড়ে নেই বললেই চলে,এই মতন অবস্থায় যখন কোচবিহার থেকে ইতিমধ্যে হেরিটেজ শহর বলে ঘোষণা করা হয়ে গেছে , এবং রাজ্য মানচিত্র যখন বাম রাজনীতির পরিসীমা ক্রমেই ঘাটতির মুখে তখন শিক্ষিত এই ওয়ার্ডে একটি সুপ্ত প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে যেই প্রবাহে দীর্ঘদিনের এই  বাম দুর্গ ধুয়ে যেতে পারে কথা উন্নয়নের সুপ্ত প্রবাহ প্রতিষ্ঠানবিরোধী স্তিমিত হাওয়ার থেকে অনেকটাই জোরালো প্রমাণিত হতে পারে। যদিও শেষ কথা বলবে নির্বাচনের দিন মানুষের রায়।

Leave a Comment